ফ্রান্সজুড়ে সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ১২০০

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬

ফ্রান্সজুড়ে সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ১২০০

ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থা ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে চলমান বিক্ষোভে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রায় ১৫০ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। বিক্ষোভে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ অংশ নেন।

প্যারিসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এ ছাড়া বিভিন্ন শহরে সরকারি ভবন, সিটি হল ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। লিমোজ শহরের সিটি হলে আগুন লেগে ভবনটির ছাদের একাংশ ধসে পড়ে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্যারিসে মূল মিছিলটি মোটামুটি শান্তিপূর্ণ থাকলেও পরে বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অংশ নেওয়া তরুণেরা শান্তিপূর্ণভাবে পরিবর্তনের দাবি জানান এবং পরিস্থিতির উন্নতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট