সিলেটে সাংবাদিকের গাড়ির চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার শঙ্কা, থানায় জিডি

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬

সিলেটে সাংবাদিকের গাড়ির চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার শঙ্কা, থানায় জিডি

নিজের ব্যবহৃত প্রাইভেট কারের চাকা খুলে যাওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি মো. আফজালুর রহমান চৌধুরী। এ ঘটনায় শুক্রবার রাতে এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

আবেদনে তিনি উল্লেখ করেন, গত ১৫ অক্টোবর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় চাচাতো ভাইয়ের জানাজার নামাজে অংশ নিতে গিয়ে তিনি নিজের প্রাইভেট কারটি পার্ক করে রাখেন। জানাজা শেষে বাড়িতে ফিরে পুনরায় ধোপাগুল যাওয়ার পথে গাড়িটির সামনের একটি চাকা খুলে যায়। এসময় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।

পরে গাড়িটি পরীক্ষা করে সামনের অপর চাকাটির নাটও খোলা অবস্থায় দেখতে পান বলে আবেদনে উল্লেখ করেন তিনি।

আফজালুর রহমান চৌধুরীর আশঙ্কা, পেশাগত দায়িত্ব পালন এবং বিভিন্ন প্রতিবেদন প্রকাশের কারণে কেউ ক্ষতিসাধনের উদ্দেশ্যে গাড়ির চাকার নাট ঢিলে করে রাখতে পারে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এসএমপির এয়ারপোর্ট থানায় (৮০৮/১৬-১০-২০২৬) জিডি করেছেন তিনি।  প্রেস বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট