|
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু ঘটেছে। এঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা পৌণে ৭টার দিকে ধোপাগুল কেওড়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের শাহপরাণ থানাধীন দাসপাড়ার সামীর আহমেদের স্ত্রী সুমাইয়া সিদ্দীকা তানিয়া (১৮) ও তাদের ৯ মাসের সন্তান ইনাইয়া জান্নাত।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান- একটি সিএনজিচালিত অটোরিকশা ও সাদাপাথর বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোযাত্রী মা ও শিশু মেয়ে মারা যান।
এ দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তারা হলেন- মো. শোয়েব আহমদ (১৭), মো. হুসাইন আহমদ (১৭), রহমত মিয়া (২৬) ও মোছা. তানিয়া (২৬)।
আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।
আর নিহতদের লাশ ওসমানী মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D