ট্রাকচাপায় পথচারী ২ নারী নিহত

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

ট্রাকচাপায় পথচারী ২ নারী নিহত

লালমনিরহাটে ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জহিলা বেগম নামে পথচারী দুই নারী নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকালে কুড়িগ্রাম রংপুর মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হাঁটতে বের হন ফজিলা বেগম ও জহিলা বেগম।

এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট