|
প্রকাশিত: ৩:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬
সিলেট সংবাদ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে লামাকাজী ইউনিয়নের ভুরকী ও ইশবপুর গ্রামের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনার একদিন পর ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর হামলার অভিযোগে মামলা দায়েরের পর এবার চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের নামে পাল্টা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন ইশবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সাজ্জাদুর রহমান সেজু। মামলা নম্বার ১, তারিখ: ০২/১০/২০২৬ ইং।
হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০/৩০ জনকে।
মামলার আসামিরা হলেন ভুরকী গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে আব্দুল ওয়াহিদ টিটন (৪১), মদরিছ আলীর ছেলে কবির আলী (৩০), মৃত কালা মিয়ার ছেলে মাসুক মিয়া (৪৬), কবির হোসেন ধলা মিয়ার ছেলে রায়হান আহমদ অভি (২৪), মৃত মদরিছ আলী গেদার ছেলে রজাক আলী (৩৭), মৃত হাবিবুর রহমান কটনের ছেলে লুৎফুর রহমান বাবুল (৫৩), মৃত আব্দুল হান্নানের ছেলে আব্দুল হাই (৪২), মৃত আসদ আলীর ছেলে আসকির আলী (৪৪), মৃত হানিফ উল্লাহর ছেলে নুরুল হক (৬০), মৃত মাহমুদের ছেলে ইসরাইল আলী (৪৫), মৃত আফতাব মিয়ার ছেলে আজির উদ্দিন (৬২), লুৎফুর রহমান বাবুলের ছেলে রবিন রহমান (২৩), মৃত আত্তর আলীর ছেলে আব্দুল আহাদ (৪১), মৃত সমুজ আলীর ছেলে আব্দুল ওয়াহিদ (২৯), মৃত গিয়াস উদ্দিনের ছেলে জাকের আহমদ (২৪), মৃত ফয়জুর রহমানের ছেলে মঈন উদ্দিন (৫৫) ও নূর উদ্দিন (৩৫), মৃত আব্দুল গণির ছেলে শাহিন আহমদ (৩৬), মৃত উস্তার আলীর ছেলে মেহেদী হাসান সাহেদ (২৮), ফয়জুর রহমানের ছেলে নজির আহমদ (২৮), মৃত আলকাছ আলীর ছেলে আতিকুর রহমান (৩৫), মৃত মদরিছ আলীর ছেলে সুজন আলী (২৩), মৃত মনির উদ্দিনের ছেলে নুরুল আমিন (৪৬), মৃত মদরিছ আলীর ছেলে জমির হোসেন (২৮), বশিরপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে নুরুল আমীন (৫২), দৌলতপুর ইউনিয়নের লেইনকাটা নোয়াগাঁও গ্রামের নাজিম উদ্দিন (৩০), ভুরকী গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে আবু বক্কর (৩৫), এরশাদ মিয়ার ছেলে সামছুল হক (২৮), আলতাব আলীর ছেলে সোলেমান আহমদ (৩১), মৃত চান্দ আলীর ছেলে রহমত আলী মামুন (৪৩), মৃত গিয়াস উদ্দিনের ছেলে রাসেল আহমদ (২৮), মৃত আফতাব মিয়ার ছেলে আব্দুল বারী স্বপন (৫০) এবং মৃত আইন উল্লাহর ছেলে আব্দুল্লাহ (৩২)।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান। উপজেলাউন্নয়ন
প্রসঙ্গত, গত রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের ভুরকী গ্রামের বাসিন্দা ও একই ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া এবং ইশবপুর গ্রামের হাজী সফির আলীর মধ্যকার জমি সংক্রান্ত বিরোধের জেরে বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের ভুরকী ও ইশবপুর গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ান। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াসহ উভয় গ্রামের অন্তত ৩০ জন আহত হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D