বিদেশে বসে শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র সফল হবে না : কাদের

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৭

বিদেশে বসে শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র সফল হবে না : কাদের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন সফরকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমাদের শক্তির উৎস বাংলাদেশের জনগণ। বিদেশে বসে শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র সফল হবে না।

বিএনপির শত্রু আওয়ামী লীগ না। তাদের এখন প্রধান টার্গেট শেখ হাসিনা। তাকে হটাতে পারলেই তাদের শান্তি।

রবিবার দুপুরে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এক কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে। বার বার তাকে হত্যার চক্রান্ত হয়েছে। এখনো হত্যার চক্রান্ত চলছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম প্রমুখ।