২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৭
১৬ জুলাই ২০১৭, রবিবার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন সফর উপলক্ষে তাকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় জড়ো হয়েছেন দলটির হাজারো নেতাকর্মী।
দলীয় প্রধানকে স্বাগত জানাতে গতকাল শনিবার বিকাল থেকে ওই এলাকায় বিএনপি, যুবদল, ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর ঢল নামে। তারা বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার পাশে অবস্থান নিয়েছেন।
এদিকে বেগম খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় প্রচুর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনে চোখ ও পায়ের চিকিৎসা করাবেন বেগম খালেদা জিয়া। চিকিৎসার পাশাপাশি লন্ডনে অবস্থানরত বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে বেশ কিছু দিন তিনি অবস্থান করবেন বলেও জানা গেছে।
ঢাকা মহানগর বিএনপি, যুবদল’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর হাজার হাজার নেতা-কর্মী ব্যানার-প্লাকার্ড বহন করে চেয়ারপারসনকে বিদায় জানান।
‘সফল হোক, লন্ডন যাত্রা’, ‘খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’- এ ধরনের নানা শ্লোগান তোলেন নেতা-কর্মীরা।
খালেদা জিয়া হাত নেড়ে নেতা-কর্মীদের বিদায় জানান।বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে সিনিয়র নেতাদের মধ্যে বিমাবন্দরে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল্লাহ আল নোমান, মীর মোঃ নাসির উদ্দিন, শামসুজ্জামান দুদু, আব্দুল মান্নান, এজেডএম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, কবির মুরাদ, মিজানুর রহমান মিনু, রহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, ইমরান সালেহ প্রিন্স, আব্দুস সালাম আজাদ, কাদের গনি চৌধুরী, আব্দুল্লাহ আল ফারুক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, কামরুজ্জামান দুলাল, এস এম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের রাজিব আহসান, একরামুল হাসান, মহিলা দলের সুলতানা আহমেদ, ঢাকা মহানগরের নেতা কাজী আবুল বাশার, আহসান উল্লাহ হাসান, মুন্সি বজলুল বাসিদ আঞ্জু, আতিকুল ইসলাম মতিন, জয়নাল আবেদীন রতন চেয়ারম্যান, কাজী হযরত আলী, একেএম মোয়াজ্জেম হোসেন, সাবেক কমিশনার মাসুদ খান, নবী সোলায়মান, রবিউল আউয়াল, আনম সাইফুল ইসলাম, আলী রেজাউল রহমান রিপন, এজিএম সামসুল হক, আতাউর রহমান চেয়ারম্যান, মাহফুজুর রহমান চেয়ারম্যান, শামীম পারভেজ, মো: আক্তার হোসেন, খতিবুর রহমান খোকন, মনজুর হোসেন মঞ্জু , সোহেল রহমান, রফিকুল ইসলাম রাসেল, সাইদুর রহমান মিন্টু, এবিএমএ রাজ্জাক, হাজী মো: লিটন, হাজী দুলাল, অ্যাডভোকেট খন্দকার জিল্লুর রহমান, মোঃ বশির উদ্দিন, আব্দুস সালাম সরকার, হাজী এস এম ফজলুল হক, দেলোয়ার হোসেন দুলু, শেখ মোঃ নাসির উদ্দিন প্রমূখ।
সর্বশেষ ২০১৫ সালে ১৬ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান। ওই সময়ে লন্ডনে দীর্ঘদিন ধরে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানসহ তার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে দেশে ফিরেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D