ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১

সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টোকেরকান্দি গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার এজাহারনামীয় ৪ নম্বর পলাতক আসামি মামুন মিয়া (৩৭)-কে গ্রেফতার করা হয়। তিনি ওসমানীনগর উপজেলার পশ্চিম সিরাজনগর এলাকার আত্তর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত আতিক মিয়া ও অভিযুক্ত পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে হামলার মাধ্যমে আতিক মিয়াকে দা ও কাঠের বর্গা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলায় এর আগে আরও দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছিল বলে জানায় এসআরবি-৯।

সংস্থাটি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট