সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬

সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার

সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামের এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

ময়না তদন্ত শেষে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত শিবলু আহমেদ খান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কানাইপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে নগরের পশ্চিম পীর মহল্লা এলাকার কবরস্থানের একটি গাছের ডালে শিবলু ঝুলে রয়েছে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ শিবলুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিবলুর মরদেহের ময়না তদন্ত শেষে বুধবার বিকাল ৪টার দিকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট