২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৭
দেশে গণতন্ত্রের সুস্থ ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশ আরো এগিয়ে যাবে।
তিনি বলেন, আমরা বাংলাদেশে গণতন্ত্রের সুস্থ ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এতে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
বৃহস্পতিবার বিকেলে গণভবনে যুব মহিলা লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানন্ত্রী বলেন, আওয়ামী লীগ যদি রাষ্ট্রক্ষমতায় থাকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকবে।যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিলও বক্তৃতা করেন।
এর আগে যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংগঠনের ঢাকা উত্তর ও দক্ষিণ শাখার নেতৃবৃন্দ প্রধানন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D