পঞ্চগড়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

পঞ্চগড়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা


পঞ্চগড়ের বোদা উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আবু ইসলাম (৪৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু ইসলাম ওই গ্রামের নিয়াজ উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে আবু ইসলাম গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের মাঠে যান। এ সময় হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হয় এবং আকাশে বজ্রসহ তীব্র মেঘগর্জন দেখা দেয়। একপর্যায়ে সেখানে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতে তার শরীর ঝলসে যায়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বজ্রপাতে আবু ইসলাম নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট