২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৭
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে অগ্রসরমান। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই।
শনিবার ঢাকায় মহানগর নাট্যমঞ্চে ঢাকাস্থ কসবা উপজেলা সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।
ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ সেলিম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও মিল্লাত গ্রুপের চেয়ারম্যান মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ, এডভোকেট মো. আনিছুল হক ভূঁইয়া, এডভোকেট রাসেদুল কাওছার ভুঁইয়া জীবন, সমিতির সাধারণ সম্পাদক এম. এ কাইয়ুম ও সমিতির উপদেষ্টা মো. শাহজাহান ভূঁইয়া বক্তৃতা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D