২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৭
ফেনী : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আমলে ৪ লাখ মানুষকে পাহাড়ে পুনর্বাসন করে পাহাড়ের ভারসাম্য নষ্ট করেছে। কিন্তু পাহাড়ের মানুষের জন্য কিছুই করেনি। বিএনপির উপেক্ষা ও অবহেলার ফলে পাহাড়ে বিপর্যয় হয়েছে।’
শনিবার বিকেলে ফেনীর মহীপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছয়লেন বিশিষ্ট নির্মাণাধীন একটি ফ্লাইওভার পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তারা পাহাড়াকে বিপন্ন করেছে। তাদের দীর্ঘদিনের উপেক্ষা ও অবহেলার পরিণতিতেই আজকের এই বিপর্যয়।’
বিএনপি নির্বাচনে না এলে ফের ধ্বংসের লীলা চালাবে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি স্কুল-কলেজ ও সরকারি স্থাপনা পুড়িয়েছে। প্রতিহিংসার রাজনীতি করে বাস চালক, হেলপারসহ সাধারণ যাত্রীদের পুড়িয়ে মেরেছে। এখনো তারা অপরাজনীতির পথে রয়েছে।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘প্রধানমন্ত্রী চান তারা (বিএনপি) নির্বাচনে আসুক, ইতিবাচক রাজনীতি শুরু করুক।’
এসময় মন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন- ফ্লাইওভার নির্মাণ কাজে নিয়োজিত প্রকল্পের অতিরিক্ত পরিচালক কর্নেল আহমেদ জামিল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ঐক্য সিং, জেলা প্রশাসক মনোজ কুমার রায় প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D