সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মে ৩০, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

প্রবাসী সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবা ড়িয়ার কসবা উপজেলার ইউসুফ মিয়া নিহত হয়েছেন।

শনিবার (৩০ মে) দেশটির রাজধানী রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ মিয়া কসবা উপজেলার মন্দভাগ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা তিতন মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান ইউসুফ মিয়া। তিনি রিয়াদে কর্মরত ছিলেন। শনিবার দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনার শিকার হলে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

ইউসুফ মিয়ার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার বাবা তিতন মিয়া আগে মারা গেছেন। পরিবারে মা ও স্ত্রী রয়েছেন। তাদের কোনো সন্তান নেই।

নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট