বরিশালে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২৬

বরিশালে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) বিকেলে তাদেরকে বরিশাল মেট্রোপলিটন আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করার পরিকল্পনা করছে, এমন একটি গোয়েন্দা তথ্যর ভি‌ত্তি‌তে অভিযান পরিচালনা করা হয়। ২৮ মে বৃহস্পতিবার রাত থেকে ২৯ মে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা, ধোপাবাড়ির মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চিরুনি অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ।

অভিযানে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, আটককৃতদের মোবাইল ও অন্যান্য তথ্য যাচাই করে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ শীর্ষ নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার প্রমাণ পাওয়া গেছে।

এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইট ও মাদক কারবারের সাথে সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ মিলেছে। পরবর্তীতে জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে নগরীর বিভিন্ন থানায় দায়ের হওয়া নিয়মিত মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট