২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৭
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক এটা আমরা চাই। কিন্তু যদি তরা অংশ গ্রহণ না করে তাহলে অনতিবিলম্বে দেশ থেকে বিলীন হয়ে যাবে।
বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের ট্রফিকানা টাওয়ারে ডেমোক্রেটিক অ্যালায়েন্স আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি আরো বলেন, নেতিবাচক রাজনীতি ছেড়ে, ইতিবাচক ধারায় আসুন। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আমরা নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে জিততে চাই। নির্বাচনি মাঠেই প্রমাণিত হবে আগামী ৫ বছর কারা দেশ শাসন করবে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়েই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
১৪ দলের শরিকদের উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুণ। কারণ আগামী নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। এ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতকে পরাজিত করে আবার ক্ষমতায় যেতে হবে।ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রধান সমন্বয়ক আলমগীর মজুমদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসেন, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আশরাফ খান ভাসানী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D