২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৭
দেশের চলমান সংকট সমাধানে নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জন দল (বিজেডি)’র উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে। এদের কোনো বৈধতা নেই। তাই দেশে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে তার সমাধানের একমাত্র পথ হলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।
মাহমুদুর রহমান মান্না বলেন, আজ দেশে কোনো শক্তিশালী বিরোধী দল নেই। যারা আজ নিজেদেরকে বিরোধী দল বলে মনে করে তারাও আন্দোলনে ব্যর্থ।এ সময় তিনি দেশের পাহাড়ী অঞ্চলে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের সহযোগীতায় সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ জন দল (বিজেডি)’র আহ্বায়ক ডা. এস.এম শাজাহান এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড আবু সাঈদ, গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী, এনপিপির যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন, আব্দুস সাত্তার, বাংলাদেশ জন দল (বিজেডি)’র মহাসচিব মাহবুবুর রহমান জয় চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর আতিকুল ইসলাম, শফিকুল ইসলাম, মিজানুল ইসলাম, যুগ্ম মহাসচিব সেলিম আহমেদ, ক্যাপ্টেন (অব) রফিক আহমেদ, খুরশীদ আলম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান, কৃষি বিষয়ক সম্পাদক আবুল হাসেম সরকার, যুব বিষয়ক সম্পাদক আনিসুর রহমান টয়, তুহিন মিয়া, আবু হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক হাফেজ মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সাইদুর রহমান, মহিলা সম্পাদক হেলেনা আক্তার জয়া, আব্দুর রহমান, হাবিবউল্লাহ, জাহাঙ্গীর, হাসান, রাব্বি, তারেক, আরিফ হাওলাদার খলিল প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D