১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬
সিলেট মহানগরীর জালালাবাদ থানা এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার হয়েছে। তার পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় স্বজনদের খুঁজছে পুলিশ এবং স্থানীয়দের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে।
জালালাবাদ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় স্থানীয় লোকজন তেমুখি পয়েন্ট এলাকার মুসলিম সুইটমিটের সামনে একজন অচেতন ব্যক্তিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তেমুখি পয়েন্টে দায়িত্ব পালনরত দিবাকালীন সিয়েরা ২৩ ডিউটিতে থাকা এএসআই (নিঃ) আব্দুল করিম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে স্থানীয়দের সহায়তায় অচেতন অবস্থায় থাকা আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাতনামা পুরুষকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে।
মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত না হওয়ায় এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। কোনো ব্যক্তি পরিচয় সম্পর্কে তথ্য জানলে এসএমপির জালালাবাদ থানার মোবাইল নম্বর ০১৩২০০৬৭৫৯৯ এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D