সিলেটের বিয়ানীবাজারে বন্ধুর ছু রি কা ঘা তে প্রাণ গেল বন্ধুর

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৬

সিলেটের বিয়ানীবাজারে বন্ধুর ছু রি কা ঘা তে প্রাণ গেল বন্ধুর

সিলেটের বিয়ানীবাজারে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছে। নিহত ও হত্যাকারী উভয়েই বয়সে কিশোর।

শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আম খাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে পাড়িয়াবহর গ্রামের তামিম আহমদ (১৪) তার বন্ধু সিয়াম আহমদকে (১৫) ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান জানান, আঘাতটি হৃদযন্ত্রের কাছাকাছি গিয়ে লাগে। ফলে কিশোরটির মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক জানান, ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িতকে গ্রেফতারের চেষ্টা চলছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট