সিলেট জজ কোর্টের পিপি বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিবের ইন্তেকাল

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৬

সিলেট জজ কোর্টের পিপি বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিবের ইন্তেকাল

সিলেট জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ‍্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব মারা গেছেন।

শুক্রবার (১৫ মে) ভোরে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অ‍্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য ও গোলাপগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

অ‍্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এক শোকবার্তায় তিনি বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ছিলেন একজন সৎ, সাহসী ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। দল ও মানুষের কল্যাণে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তার হঠাৎ মৃত্যুতে সিলেট জেলা বিএনপি ও গোলাপগঞ্জবাসী একজন অভিভাবকসুলভ নেতা হারাল। এই ক্ষতি অপূরণীয়।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট