১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বহুল আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন আবারও আদালতে জমা পড়েনি। এ নিয়ে গত আট বছরে মোট ৯৪ বার প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা দাখিল করতে ব্যর্থ হয়। ফলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। আগামী ১৮ মে প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক-এ সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। অজ্ঞাতনামা হ্যাকাররা সুইফট পেমেন্ট পদ্ধতিতে ভুয়া বার্তা পাঠিয়ে এ অর্থ হাতিয়ে নেয়।
ঘটনার ৩৯ দিন পর মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংক। শুরু থেকেই মামলাটি তদন্ত করছে সিআইডি।
চুরি হওয়া অর্থের একটি অংশ পরবর্তীতে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা থেকে ২ কোটি ডলার ফেরত আসে। এছাড়া রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)-এর মাধ্যমে ১৪ মিলিয়ন ডলারের বেশি অর্থ উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি ঢাকার একটি আদালত আরসিবিসিতে থাকা আরও ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করে ফেরত আনার নির্দেশ দিয়েছেন।
তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার তদন্ত প্রতিবেদন বারবার পিছিয়ে যাওয়ায় বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D