১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬
গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের আনিসুর রহমানের বাড়িতে হানা দিয়ে তার স্ত্রী আসমা আক্তার (৫০)কে শ্বাসরোধ করে হত্যা ও তার ছেলের স্ত্রী আরিফা আক্তার উর্মি (২২)কে মারধোর ও বেধে রেখে মারাত্মক জখম করা হয়েছে। আরিফারকে ভর্তি করা হয়েছে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে।
আনিসুর রহমান ও তার ছেলে শাকিব হোসেনের অভিযোগ, মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে তাদের বাড়িতে হানা দিয়ে ঘরে থাকা তিন লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্ত দল।
আনিসুর রহমান একটি এনজিওতে এবং তার ছেলে একটি স্কুলে নৈশ প্রহরীর চাকুরী করায় তারা দুজনেই রাতে বাড়ির বাইরে ছিলেন।
এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার কর জানান, ঘটনাটি ডাকাতি নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D