১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬
৫৬ বছরের রেকর্ড ভেঙে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার নতুন ইতিহাস গড়লেন নাসার ‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীরা। অ্যাপোলো-১৩ অভিযানের চেয়ে নভোচারীরা এবার আরও বেশি দূরে ভ্রমণ করেছেন।
গত সোমবার (৬ এপ্রিল) গ্রিনিচ মান সময় (জিএমটি) ১৫টা ৫৮ মিনিটে ওরিয়ন মহাকাশযানে থাকা চার নভোচারী ১৯৭০ সালের অ্যাপোলো ১৩-এর মিশনের গড়া দূরত্বের রেকর্ড ভেঙে দেন। তারা প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৭১ কিলোমিটার দূরত্বে পৌঁছে যান, যা আগের রেকর্ডের চেয়ে ৬ হাজার ৬০০ কিলোমিটার পথ বেশি।
চাঁদের দূর প্রান্ত ঘুরে ঐতিহাসিক মিশন শেষে পৃথিবীতে ফেরার পথে রয়েছে ‘আর্টেমিস ২’ এর নভোচারীরা। নাসার নভোচারী রিড ওয়াইজম্যানের নেতৃত্বে এই মিশনে আছেন ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডীয় নভোচারী জেরেমি হ্যানসেন। এবারের অভিযানে নভোচারীরা মহাকাশ থেকে বিরল পূর্ণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করে একে কঠিন এক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন তারা।
চাঁদের আড়ালে যাওয়ার সময় প্রায় ৪০ মিনিটের জন্য অভিযান কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তাদের। পরে নেটওয়ার্ক ফিরলে নভোচারী ক্রিস্টিনা কোচ জানান, পৃথিবীর সঙ্গে ফের যোগাযোগ পুনঃস্থাপন হওয়ায় তার দারুণ লেগেছে।
এ প্রসঙ্গে নভোচারী জেরেমি হানসেনের মতে, এই অর্জন নতুন প্রজন্মকে আরও বড় চ্যালেঞ্জ নিতে অনুপ্রাণিত করবে।
চাঁদের পৃষ্ঠ পর্যবেক্ষণের সময় নভোচারীরা চাঁদের দিন-রাতের সীমানা রেখাকে খুবই খাড়া ও নাটকীয় হিসেবেই দেখেন।
সবচেয়ে বেশি দূরত্বে ভ্রমণের নতুন রেকর্ড গড়ার পর হৃদয়স্পর্শী মুহূর্তে জেরেমি হ্যানসেন বলেন, তারা চাঁদের দুটি নতুন গহ্বরের নামকরণ করতে চান, যা তারা মহাকাশযান থেকে খালি চোখে দেখতে পাচ্ছেন। চাঁদের ‘ওম’ গর্তের কাছে অবস্থিত একটি গহ্বরের নাম রাখা হয়েছে তাদের ওরিয়ন মহাকাশযানের সম্মানে ‘ইন্টেগ্রিটি’।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D