গাজীপু‌রে দা‌ড়ি‌য়ে থাকা ট্রা‌কে মি‌নিবা‌সের ধাক্কা, নিহত ২

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬

গাজীপু‌রে দা‌ড়ি‌য়ে থাকা ট্রা‌কে মি‌নিবা‌সের ধাক্কা, নিহত ২

গাজীপু‌রের কোনাবা‌ড়ি‌তে দা‌ড়ি‌য়ে থাকা ট্রা‌কের সা‌থে যাত্রীবাহী মি‌নিবা‌সের ধাক্কায় ২ জ‌ন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন অন্তত ১০ জন। পুলিশ দুজন নিহতের কথা জানালেও স্থানীয়রা তিনজন নিহত হয়েছে বলে দাবি করছেন।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের গাজীপুর মহানগ‌রের কোনাবা‌ড়ি ফ্লাইওভা‌রের উপ‌রে এ দুর্ঘটনা ঘ‌টে। তাৎক্ষনিকভাবে হতাহত কারও প‌রিচয় নি‌শ্চিত করা যায়‌নি।

প্রত‌্যক্ষদর্শীরা জানায়, র‌বিবার সন্ধ‌্যা ৬ টার দি‌কে গাজীপু‌রের চান্দনা চৌরাস্তা থে‌কে তাকওয়া প‌রিবহ‌নের যাত্রীবাহী এক‌টি মি‌নিবা‌স কা‌লিয়াকৈ‌রের চন্দ্রায় যা‌চ্ছিল। পথিমধ্যে কোনাবা‌ড়ী ফ্লাইওভা‌রের মাঝামা‌ঝি এলাকায় বিকল হওয়া এক‌টি ট্রা‌কের ‌পিছ‌নে ধাক্কা লে‌গে মি‌নিবা‌সের সাম‌নের অংশ দুম‌ড়ে মুচ‌ড়ে যায়। এতে ঘটনাস্থ‌লেই ২ জ‌ন নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন।

খবর পেয়ে পু‌লিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার ক‌রে আহত‌দের বি‌ভিন্ন ক্লি‌নিক ও হাসপাতা‌লে নি‌য়ে যায়। নিহত‌দের মর‌দেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে।

পু‌লিশ দুর্ঘটনা কব‌লিত গাড়ী দু‌টি ফ্লাইওভার থে‌কে অন‌্যত্র স‌ড়িয়ে নি‌লে মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক হয় ।

জিএম‌পি কোনাবা‌ড়ি থানার ওসি ইফতেখার হোসেন জানান, এখন পর্যন্ত দুজন নিহত হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন।

নিহত‌দের মর‌দেহ সনা‌ক্তের কাজ চল‌ছে। আহতদের চি‌কিৎসার জন‌্য হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। প্রায় এক ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হ‌য়ে‌ছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট