২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকা থেকে কোটি টাকা মূল্যের বেশি বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা এবং একটি ট্রাক আটক করেছে ২৫ বিজিবি সদস্যরা। যার আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা।
সোমবার (২৩ মার্চ) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার চান্দুরা এলাকা থেকে এসব অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
অভিযান সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লে. কর্নেল জাব্বার আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ট্রাক তল্লাশির জন্য থামানোর সংকেত দেয়া হয়। এ সময় ট্রাক চালক পণ্যবোঝাই ট্রাকটি রেখে দৌড়ে পালিয়ে যায়।
পরে বিজিবির একটি টহলদল বালু ভর্তি ট্রাকটির তল্লাশি করে ট্রাকের ভেতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪ হাজার ৯৫০কেজি ভারতীয় জিরা এবং একটি বড় ট্রাক আটক করতে সক্ষম হয়। আটক ট্রাকসহ অবৈধ চোরাচালানের মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা।
আটক অবৈধ মালামালসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D