গাজীপুরের ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬

গাজীপুরের ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

গাজীপুরের পূবাইলে ট্রেনের ধাক্কায় মোটর সাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- গাজীপুর মহানগরের পূবাইল মৃধাবাড়ি এলাকার মৃত আশরাফ আলীর ছেলে সজিব মিয়া (৪০) এবং সাতানিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শেখ হাবিব বাপ্পী (৩৫)। ঘটনার পরপর নিহতদের স্বজনরা তাদের মৃতদেহ বাড়িতে নিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম জানান, টঙ্গী ঘোড়াশাল সড়কের পূবাইল রেল ক্রসিং এলাকায় ঢাকা গামী মহানগর এক্সপ্রেস ট্রেনের সাথে একটি মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়।