খুলনায় শপিং মলে আগুন, ৫টি দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

খুলনায় শপিং মলে আগুন, ৫টি দোকান পুড়ে ছাই

খুলনার নিউমার্কেট সংলগ্ন বায়তুন নুর শপিং কমপ্লেক্সে সোমবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন অল্প সময়ের মধ্যে চারিদিকে ছড়িয়ে যায়। খুলনা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের নিরালস প্রচেষ্টায় রাত সোয়া ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই মার্কেটের ৫টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার রাত ১১ টা ৩০ মিনিটের দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। সাথে সাথে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করে। দুই ঘন্টা পর ফায়ার সাভির্সের সদস্যরা অগুন নিয়ন্ত্রণ করতে সম্ভব হয়। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের খুলনা বিভাগের উপ-পরিচালক এমডি আব্দুল মালেক বলেন, বায়তুন নুর শপিং সেন্টারে আগুন লাগার সংবাদ পেয়ে সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বয়রা থেকে ৪টি এবং টুটপাড়া থেকে ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মার্কেটের আগুন নিয়ন্ত্রণ হয় রাত ১ টা ১০ মিনিটের দিকে। এ ঘটনায় ওই মার্কেটের ৫টি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যে ২টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মার্কেটের সামনে বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে ক্ষতির পরিমান তিনি নিশ্চিত করে বলতে পারেননি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট