১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বাংলাদেশের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির চার বিভাগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি রাত ১১টায় সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেইজে চারটি বিভাগে আংশিক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের পরিচালক আল মেজবা রায়হান ও পরামর্শক আবিদ হোসেন খান-এর সম্মতিক্রমে কেন্দ্রীয় সদস্য সচিব রাশেদ বাবু রাজ এবং কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক আকরাম খান বাপ্পির স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটি অনুযায়ী সিলেট বিভাগীয় শাখায় পরিচালক হিসেবে হাম্মাদ বীন আনিছ সরকার এবং সদস্য সচিব হিসেবে আরাফাত রহমান চৌধুরী দায়িত্ব পেয়েছেন। রংপুর বিভাগে পরিচালক সাফল্য রয় ও সদস্য সচিব আশামনি মনোনীত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে পরিচালক হিসেবে কাজী মুহাম্মদ নুরুল মোমেন এবং সদস্য সচিব হিসেবে মেহেরাজ হোসেন সজিব দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া খুলনা বিভাগে পরিচালক গোলাম রাব্বি ও সদস্য সচিব এস বি বিজয়কে দায়িত্ব প্রদান করা হয়েছে।
ঘোষণায় জানানো হয়, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও খুলনা বিভাগের আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে এবং নবনিযুক্তদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ কমিটির মেয়াদ ফেব্রুয়ারি ২০২৬ থেকে নভেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। পরবর্তীতে কাউন্সিল নির্বাচনের মাধ্যমে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।
সংগঠনের এক কেন্দ্রীয় নেতা জানান, সারা দেশে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে বিভাগ, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে পর্যায়ক্রমে কমিটি গঠন করা হবে। এমনকি প্রত্যন্ত এলাকায়ও কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হতে পারেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D