নরসিংদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে ৩ জন আহত, গ্রেপ্তার ১১

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নরসিংদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে ৩ জন আহত, গ্রেপ্তার ১১

নরসিংদীর মাধবদীতে বিএনপি-জামায়াতের নির্বাচনী ব্যানার অপসারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে শনিবার ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরআগে শুক্রবার রাতে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের ডৌকাদি এলাকায় নির্বাচনী ব্যানার অপসারণ করা নিয়ে দুই দলের স্থানীয় নেতা-কর্মীরা বাগবিতণ্ডায় লিপ্ত হয়। পরে সেটি হাতাহাতিতে রূপ নেয়। এরপর উভয় পক্ষ শক্তি বৃদ্ধি করে রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের ৩ জন আহত হয় এবং বেশ কয়েকটি ঘরেও হামলা করা হয়। আহতদের পার্শ্ববর্তী আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে গুরুত্বর আহত অবস্থায় মুক্তার হোসেন নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের খবর পেয়ে নরসিংদী আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শামীমের নেতৃত্বে পুলিশ, র‌্যাবের সমন্বয়ে যৌথ বাহিনী ঐ এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে সংঘর্ষে জড়িত দুই পক্ষের ১১ জনকে গ্রেপ্তার করে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িত ১১ জনকে আমরা গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ডৌকাদি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট