১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬
সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সহনীয় ভাড়া নির্ধারণসহ চার দাবি জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি। একইসঙ্গে অন্তর্বর্তী সরকার সিলেট-ম্যানচেস্টার রুট স্থগিতের সিদ্ধান্ত কার্যকর না করে বিষয়টি ভবিষ্যতে নির্বাচিত সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর ন্যস্ত রাখায় ধন্যবাদ জানান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) তে সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য বিএনপির এই দাবি জানায়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট বহাল রাখা শুধু যুক্তরাজ্য বিএনপির দাবি নয়, এটি কোনো পলিটিক্যাল দাবি নয়, এটি বসবাসরত সকল প্রবাসীর দাবি।
তিনি বলেন, ‘‘যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিরেক্টর ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করি এবং প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য দাবিগুলো সংবলিত স্মারকলিপি তাঁর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করি।’’
সংবাদ সম্মেলনে জানান হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ মার্চ থেকে সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। যা যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে। তাই যুক্তরাজ্য বিএনপি সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানান হয়, সিলেট-ম্যানচেস্টার রুট যুক্তরাজ্যে বসবাসরত সিলেট অঞ্চলের কয়েক লাখ প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। বিশেষ করে বয়স্ক যাত্রী, রোগী, শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য এই রুট বন্ধ হওয়া দুর্ভোগের কারণ হবে। যুক্তরাজ্য প্রবাসীরা প্রতিবছর বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই প্রেক্ষাপটে সরাসরি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত অর্থনৈতিক ও মানবিক-উভয় দিক থেকে অন্যায় ও অনভিপ্রেত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খশরুজ্জামান, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D