২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, মে ১৩, ২০১৭
‘ভিশন ২০৩০’ ঘিরে দ্রুত পাল্টে যাচ্ছে বিএনপির রাজনীতি। উপস্থাপনের পর সপ্তাহ না পেরুতেই ভিশন বাস্তবায়নে মাঠে নেমেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানা যাচ্ছে, ‘ভিশন ২০৩০’ এর আলোকে বর্তমানে শিক্ষাব্যবস্থায় সঙ্কট ও সমাধানে বিএনপির ভাবনা নিয়ে শিক্ষাব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরে আজ শনিবার ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক সেনিমার আয়োজন করেছে দলটি।
শনিবার রাজধানীর লেডিস ক্লাবে দিনব্যাপী ওই সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ড. একিউ এম বদরুদ্দোজ চৌধুরী (বি. চৌধুরী)।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
গত বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ২০৩০ সাল পর্যন্ত দেশের জন্য যে ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেছেন, তাতে সবাইকে নিয়ে এক ‘রেইনবো নেশন’ বা রঙধনু জাতি গড়ার কথা বলেছেন।
ভবিষ্যতে স্বচ্ছতা, জবাবদিহিতামূলক নতুন ধারার রাজনীতি, সুনীতি, সুশাসন ও সু সরকারের প্রতিষ্ঠার অঙ্গিকার করা হয়েছে।
‘ভিশন-২০৩০’ নামের এ রূপকল্পে ২০৩০ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত করা, মাথাপিছু আয় পাঁচ হাজার মার্কিন ডলারে উন্নীত করা, প্রবৃদ্ধি দুই অংকে নেয়া, দেশীয় বিনিয়োগে নানা সুযোগ-সুবিধাসহ আড়াই শতাধিক দফা তুলে ধরছেন বিএনপি চেয়ারপার্সন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D