জঙ্গি আস্তানায় বিকট শব্দে ফুটছে বোমা-গ্রেনেড ছড়াচ্ছে স্প্লিন্টার

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মে ৮, ২০১৭

জঙ্গি আস্তানায় বিকট শব্দে ফুটছে বোমা-গ্রেনেড ছড়াচ্ছে স্প্লিন্টার

ঝিনাইদহ : ঝিনাইদহের লেবুতলার ‘জঙ্গি আস্তানা’র পাশে একের পর এক গ্রেনেড ও বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বোমার স্প্লিন্টার ছুটে আসছে কয়েকশ গজ দূরে।

সোমবার পৌনে ১১টার দিকে কাউন্টার টেররিজম ইউনিট ও ঝিনাইদহ জেলা পুলিশ লেবুতলার ওই বাড়িতে প্রবেশ করে। কিছুক্ষণ পর বাড়িটিতে প্রবেশ করে কাউন্টার টেররিজমের বোমা নিষ্ক্রিয়কারী দল। এর পর থেকেই বোমা ও গ্রেনেড বিস্ফোরণ শুরু হয়।

সেখানে এখন পর্যন্ত সাতটি গ্রেনেড ও একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। সর্বশেষ ১২.১৫ মিনিটে বোমার বিষ্ফরণ ঘটে।

পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দিদার আহমেদ এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন । তিনি জানান, লেবুতলা গ্রামের ‘জঙ্গি আস্তানা’র বাড়ির মালিক শরাফত জোয়ারদারের কলেজপড়ুয়া ছেলে শামীম জোয়ারদারের দেওয়া তথ্যের ভিত্তিতেই এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

রবিবার ভোর থেকে ওই বাড়িতে অভিযান শুরু হয়। অভিযান শুরুর আগে আজ সকাল ৮টা থেকে ওই বাড়ির আশপাশের সবাইকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই এলাকার মানুষ এখন বাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে অবস্থান করছেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট