২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৭
গণতন্ত্র রায় সুশৃঙ্খল এবং দৃঢ় সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গত বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর ও দেিণর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। এর আগে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বেগম খালেদা জিয়া বলেন, ‘আমরা (বিএনপি) অবশ্যই নির্বাচন চাই। নির্বাচনে আমরা যেতেও চাই। তবে সে নির্বাচন হতে হবে নিরপে সরকারের অধীনে। হাসিনার অধীনে এতদিন যতগুলো নির্বাচন দেখেছি সেগুলো সুষ্ঠু হয়নি। তাদের দলের সেক্রেটারি জেনারেলের (ওবায়দুল কাদের) বক্তব্যে তা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। একটা দলের সেক্রেটারি জেনারেল যা বলে তা থেকে বুঝে নেয়া যায় তিনি তা বানিয়ে বানিয়ে বলছেন না, আর এমনি এমনি তো বলছেন না। তাই তাদের পালাবার সময় হয়ে গেছে। তারা এখন সম্পদ গুটাতে ব্যস্ত। কাজেই তারা পালাবার জন্য তৈরি হোক, আর আমরা জনগণের জন্য দেশ রার জন্য অধিকার রায় তৈরি হই। সেভাবেই তৈরি হতে হবে।’ : বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আমাদের অনেকেই পাশ থেকে বলে দেয়, আপনারা কেন বসে আছেন? আপনারা কিছু একটা করেন। আমাদের এই অবস্থা থেকে রা করেন।’ তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের মাধ্যমেই দেশের মানুষের যে অধিকার, সেটি আমরা ফিরিয়ে আনব। সেই অধিকার ফিরিয়ে আনার জন্য প্রয়োজন সংগঠন।’ তিনি বলেন, ইতিমধ্যে আমাদের কাউন্সিলের মাধ্যমে মূল দল হয়েছে। অন্যান্য সংগঠন পুনর্গঠিত হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল হয়েছে। সারাদেশে বিভিন্ন জেলায় দল সংগঠিত হচ্ছে। মহানগর পুনর্গঠিত হয়েছে। : আওয়ামী লীগের উদ্দেশে তিনি আরও বলেন, লুটেরাদের জনগণ ভোট দিবে না। ৫ জানুয়ারি ১৫৪টি আসন চুরি করে নিয়েছিল। এবার সেটাও সম্ভব হবে না। কাজেই গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে, আবার জনগণের ভোট দেবে সেটা মাথায় রেখে কাজ করা উচিত। আওয়ামী লীগ মানুষকে মানুষ মনে করে না। তারা মনে করে পুলিশ বাহিনী আছে, তাদের দিয়ে যা ইচ্ছা তাই করছে। গুম, হত্যা, খুন ১০ বছর ধরে এই কাজ করছে। এগুলো প্রত্যেকের হিসাবে আছে। যারা আপনজন হারিয়েছে তাদের মনে আছে। পুলিশ সরকারের নির্দেশে বাধ্য হয়ে এ কাজগুলো করছে বলেও মন্তব্য করেন বিএনপি-প্রধান। : এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দণি বিএনপির সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাদরাজ জামান, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, দেিণর সভাপতি এস এম জিলানী, উত্তরের সাধারণ সম্পাদক গাজী মো. রেজোয়ান হোসেন রিয়াজ, দেিণর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D