২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, মে ৩, ২০১৭
মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।
মঙ্গলবার রাতে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের সভাপতিত্বে পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, বিএনপি হারিয়ে গেছে। এখন দেশের মানুষের কাছে একমাত্র ভরসার জায়গা জাতীয় পার্টি। তাই পার্টির উচিত মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসে কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা রাখা।
এ সময় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ এরশাদের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকায় জাতীয় পার্টির ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ প্রশ্ন দূর করতে সরকার থেকে জাতীয় পার্টিকে বেরিয়ে আসতে হবে।বৈঠকে উপস্থিত বেশিরভাগ সংসদ সদস্য এরশাদ ও রওশন এরশাদের এ বক্তব্যের প্রতি সমর্থন জানালেও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ দ্বিমত পোষণ করেন।
তিনি বলেন, সরকার থেকে জাতীয় পার্টির বেরিয়ে আসার সময় এখনো হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D