২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মে ১, ২০১৭
ঢাকা মহানগরকে দুই ভাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উত্তর ও দক্ষিণের কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণে এস এম জিলানীকে সভাপতি, রফিক হাওলাদারকে সিনিয়র সহ সভাপতি, নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক, আব্দুল কাদের ঝিলনকে যুগ্ম-সম্পাদক ও সাদ মো. পাপ্পা শিকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
অপরদিকে, ঢাকা মহানগর উত্তরে ফখরুল ইসলাম রবিনকে সভাপতি, হারুন- অর- রশিদকে সিনিয়র সহ- সভাপতি, গাজী রেজওয়ানুল হক রিয়াজকে সাধারণ সম্পাদক, আজিজুর রহমান মোসাব্বিরকে যুগ্ম-সম্পাদক, সাইদুল ইসলাম সাইদুরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এ কমিটি অনুমোদন করেছেন।ঘোষিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D