২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, মে ১, ২০১৭
শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বর্তমান সরকার শ্রমিকবান্ধব নয় উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার সকালে মহান মে দিবস উপলক্ষে র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ফখরুল এসব কথা বলেন।
শ্রমিক দল আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। নাইটিঙ্গেল ও শান্তিনগর মোড় ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হয়।সম্প্রতি চট্টগ্রামে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ক্ষমতায় না থাকলে টাকা-পয়সা নিয়ে আপনাদের দেশ ছেড়ে পালাতে হবে। এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে ফখরুল বলেন, ‘তাদের কথাই প্রমাণ হয় নিজেদের অবৈধ টাকা পয়সা বাঁচাতে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে।’
এরআগে সোমবার সকালে র্যালিতে অংশ নিতে সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করে। ছোট ছোট পিকআপ ভ্যান সাজিয়ে কার্যালয়ের সামনে উল্লাস করেন দলের নেতাকর্মীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D