১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
নিহতের স্বজনদের মাধ্যমে জানা গেছে, বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে সাগরে কাজ শেষে তারা মাইক্রোবাসযোগে বাসায় ফিরছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহত সবাই সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িতে মোট ১১ যাত্রী ছিল। এর মধ্যে ঘটনাস্থলেই সাতজন মারা যান। নিহত সাত বাংলাদেশির সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে।
৫নং ওয়ার্ড সারিকাইত ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সাতজনের মধ্যে এ পর্যন্ত পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে। এরমধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— বাবলু, সাহাবুদ্দিন, আমিন সওদাগর, আরজু ও রকি।
স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে জানা গেছে, দুকুম এলাকায় মাছধরা শেষে ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। একসঙ্গে একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
সারিকাইতের এক বাসিন্দা বলেন, একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন কেউ কেউ। এই দুর্ঘটনার খবর সহ্য করা সত্যিই কঠিন।
ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ওমান হলো বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্য।
প্রচুর বাংলাদেশি সেখানে কাজ করেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর দেশটি বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D