১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৭
নিউইয়র্ক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের যেসব সংসদ সদস্য জন-দুর্ভোগের জন্যে দায়ী তাদেরকে আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসে আমেরিকা-বাংলাদেশ বিজনেস অ্যালায়েন্স-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক চলাকালে তিনি এসব কথা বলেন।
আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের কাছে ভোট চাওয়ার সময় তিনি জানান যে আওয়ামী লীগ আগামী নির্বাচনের প্রচারণা শুরু করে দিয়েছে। মুহিত আশা করে আরো বলেন, তার দল আগামী নির্বাচনেও ক্ষমতায় আসবে। কেননা, তার মতে, দলটি দেশে অনেক উন্নয়ন কাজ করে যাচ্ছে।
হাওরের বর্তমান বিপর্যয় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত হাওর এলাকার মানুষদের জান-মাল রক্ষার জন্যে সরকার একটি মাস্টার প্লান হাতে নিয়েছে।সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি)-র শর্ত পূরণে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, এক্ষেত্রে বরাদ্দ পাওয়ার জন্যে একটি দেশকে জাতীয় আয়ের ছয় শতাংশ ব্যয় করতে হয়, কিন্তু বাংলাদেশ মাত্র দুই শতাংশ ব্যয় করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D