৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫
সিলেট নগরীর নয়াসড়কস্থ দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (এসকেআইএসসি)-এর নতুন ৫ জন ট্রাস্টি নিয়োগকে কেন্দ্র করে সিলেটের সদ্য সাবেক ডিসি মো. শের মাহবুব মুরাদসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ আদালতে (সদর আদালতে) আদালতের নির্দেশ অবমাননার অপরাধে মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন বাদিপক্ষের আইনজীবী এএইচ ইরশাদুল হক।
মামলায় অভিযুক্তরা হলেন, সিলেটের সদ্য সাবেক ডিসি মো. শের মাহবুব মুরাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব-শিক্ষা-আইসিটি), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত কমিশনার (ভূমি) মহানগর সার্কেল, সিনিয়র সহকারি কমিশনার (শিক্ষা শাখা)।
তিনি জানান, গত জুন মাসে ট্রাস্টি বোর্ডের ৫ সদস্যের সাথে বিস্তারিত কোন আলোচনা না করেই নতুন ৫ জন ট্রাস্টি নিয়োগের সিদ্ধান্ত নেন ডিসি মুরাদ। এ ব্যাপারে ট্রাস্টি বোর্ডের ৫ সদস্য ডিসিকে দ্বিমত জানিয়ে চিঠি দিলেও ৭ জুলাই নতুন ৫ জন ট্রাস্টি নিয়োগ করেন ডিসি।
এ প্রেক্ষিতে ৯ জুলাই সিলেট আদালতে তৎকালীন ডিসিসহ ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ৫ জন ট্রাস্টি। মামলার পর আদালত ডিসিসহ কর্মকর্তাদের জবাব তলব করেন এবং পরে ২৭ জুলাই আদালত তাদেরকে ট্রাস্টি বোর্ডের সভা-বৈঠকে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আরোপ করেন বলে জানান তিনি।
আইনজীবী ইরশাদুল হক বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ডিসি মুরাদ ও অন্যান্য কর্মকর্তারা আদেশ অমান্য করে ২৮ জুলাই বৈঠক করেন। এ ঘটনার প্রেক্ষিতে সিলেটের সদ্য সাবেক ডিসি মুরাদসহ কর্মকর্তাদের বিরুদ্ধে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার আদালতের আদেশ অবমাননার মামলাটি দায়ের করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D