৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রশাসনের আশ্বাসে ৬ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এর ফলে রোববার বিকেল ৫টার দিকে থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে আসন সীমানা পুনর্নির্ধারনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিজয়নগরের চান্দুরা বাসস্ট্যান্ডে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি, এনসিপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরাও অংশ নেন।
অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে অন্তত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে করে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা অবরোধস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। আধা ঘণ্টা আলোচনার পর দাবি পূরণে তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।
এরআগে গত বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন বলেন, চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করার ফলে প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দুই ইউনিয়নের বাসিন্দারা। প্রশাসনের আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার করা হয়েছে। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D