১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৭
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বিএনপিসহ ২০দলীয় জোট ক্ষমতায় আসবে আর আওয়ামী লীগ বিরোধী দলে আসবে।
তিনি বলেন, বিএনপি পা পা করে ক্ষমতার দিকে অগ্রসর হচ্ছে আর আওয়ামী লীগ পা পা করে ক্ষমতা থেকে দূরে সরে যাচ্ছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
‘ভারতের সাথে সার্বভৌমত্ব বিরোধী চুক্তির প্রতিবাদ এবং তিস্তা সহ ৫৪টি নদীর ন্যায্য হিস্যা দাবি’ উপলক্ষ্যে এ মানববন্ধনের আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন নামের একটি সংগঠন।ক্ষমতাসীনদের প্রতি হুশিয়ারী উচ্চারন করে শামসুজ্জামান দুদু বলেন, গত ৫জানুয়ারীর নির্বাচনের যদি স্বপ্ন দেখেন তাহলে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হবে। তাই দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করুন।
আগামী ২৭ এপ্রিল ভারতের সেনা প্রধান বাংলাদেশ সফরে আসছেন উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, ভারতের সেনা প্রধান কেন এত ঘনঘন বাংলাদেশ সফরে আসছেন? তিনি কি অস্ত্র চাপিয়ে দিতে আসছেন না কি অন্য কোনো শলাপরামর্শ করতে আসছেন?
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বিএনপির এ্ই নেতা বলেন, প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে কি কি চুক্তি করেছেন সেইগুলো সংসদে অথবা জনসম্মুখে প্রকাশ করতে হবে। অন্যথায় সেইগুলো চুক্তি গোলামীর চুক্তি হিসেবে মানুষের মনে গেথে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D