ভূমিকম্পে কাঁপল রাঙ্গামাটি

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫

ভূমিকম্পে কাঁপল রাঙ্গামাটি

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টা ২৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গেছে।

ভূমিকম্প জরিপবিষয়ক ওয়েবসাইট ‌‘ভোলকানো ডিসকভার’-এর তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রতিবেশী দেশ মিয়ানমারের চিন প্রদেশ।