২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুন ২০, ২০২৫
দেশের আরও ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নামকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মাৎ রহিমা অক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাদের নাম বাদ দিয়েছে।
শেখ পরিবারের নামে থাকা ১৩টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের মধ্যদিয়ে এ প্রক্রিয়া শুরু হয়। এরপর ৬৮টি কলেজ, ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D