২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৭
জঙ্গিবিরোধী অভিযানে শিশুদের নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানার ওই শিশুকে বাঁচাতে যদি সাতজন মিলিটারিও মারা যেত, তবুও ওই শিশুদের বাঁচানো উচিত ছিল।
তিনি বলেন, এভাবে দেশের সর্বনাশ করা হয়েছে। বুধবার উপজেলার দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদ নির্বাচনের গামছা মার্কার পথসভায় তিনি এসব কথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধের এই সংগঠক বলেন, আড়াই বছরের বাচ্চাও কি জঙ্গি হয়? মায়ের কোলের শিশুও আজকাল জঙ্গি হয়!
বোকা সরকার সেই জঙ্গিদের ডিএনএ টেস্ট করে নাকি জঙ্গি সংশ্লিষ্টতা যাচাই করবে উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ডিএনএ টেস্ট করে জঙ্গিত্ব যাচাই করা যায় না, উত্তরাধিকার যাচাই করা যায়।তিনি আরো বলেন, সিলেটের জঙ্গি আস্তানায় সাত জঙ্গিকে গুলি করে মারা হয়েছে। বোমা মেরেছে বলে জঙ্গি হিসেবে তারা নারীদের মেরেছে, আড়াই বছরের বাচ্চাকেও মেরেছে। সরকারকে এর জবাব দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আবদুল হালিম সরকার লাল, সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, চেয়ারম্যান পদ প্রার্থী সানোয়ার হোসেন মাস্টার, দুলাল হোসেন, আলমগীর সিদ্দিকী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D