২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৭
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারত প্রীতি এবং ক্ষমতার বাইরে গেলে ভারত ভীতিতে ভোগেন। সেখানে আওয়ামী লীগের নয়াদিল্লী কিংবা ওয়াশিংটন ভীতি নেই।
বুধবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের হল সম্মেলন এবং নবীন বরণ উপলক্ষে বুয়েট ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফর এবং দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা চুক্তি হওয়া না হওয়া বিষয়ে সাম্প্রতিক রাজনৈতিক মহলে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, দেশের স্বার্থ রক্ষা করে ভারতের সঙ্গে যেকোন চুক্তিই হতে পারে।
তিনি বলেন, গঙ্গা চুক্তি যার হাত ধরে হয়েছে তিস্তা চুক্তিও তার হাত দিয়েই হবে।বিএনপিকে সন্ত্রাস ও জঙ্গিবাদে মদদ বন্ধের আহবান জানিয়ে আওয়ামী লীগের এই নীতি নির্ধারক বলেন, আপনারা আজ যাদের মদদ দিচ্ছেন, মনে রাখবেন এক সময় তারাই আপনাদের পেছনে ছুরি মারবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D