২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭
জাতির নাক কেটে অস্থিত্ব বিলীন করে দিয়ে ভারতের সাথে কোনো বন্ধুত্ব চাই না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব।
এ সময় তিনি বলেন, যেখানে স্বার্ভভৌমত্ব জড়িত সেখানে অন্ধকারে রেখে ভারতের সাথে কোনো চুক্তি জনগণ মানবে না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ৩য় তলাস্থ হল রুমে জেএসডি’র উদ্যোগে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফর এবং সম্ভাব্য নিরাপত্তা চুক্তির প্রসঙ্গে এ সংবাদ সম্মেলনে রব আরো বলেন, ভারতের সাথে এতো সর্ম্পক থাকার পরও কেন প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন হল, তা জনগণ জানতে চায়।তিনি বলেন, এত বড় স্পর্শকাতর বিষয়ে দলীয় সরকার সিদ্ধান্ত নিতে পারে না। বিরোধী দলকে আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে পাশে রাখতে হবে। এতে সরকারের লাভ হয়, জোর পায়।ভারতের সঙ্গে চুক্তির ব্যাপারে জাতিকে অবহিত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এ ব্যাপারে জনগণের মতামত নিতে হবে। এখানে জবাবদিহিতার প্রশ্ন আছে। এখানে জনগণের আত্মমর্যাদা জড়িত। প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে।
রব বলেন, আমরা এখন ১৯৭০ সালের পর্যায়ে নাই। বাংলাদেশের অবস্থান এখন দুর্বল না।
তিনি বলেন, ভারত বন্ধু হলে চুক্তি করতে এত চাপ দেয়ার কথা শোনা যাচ্ছে কেন? ভারত সফরে ২৯টি সমঝোতা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তিস্তা চুক্তি যে হচ্ছে না তা সরকার নিশ্চিত।
তিনি বলেন, বাংলাদেশ বন্দর, করিডর দিয়েছে অথচ আমাদের জীবন-মরণ সমস্যা তিস্তা চুক্তি হচ্ছে না। তিনি প্রশ্ন করে সরকারের কাছে জানতে চান, কেন তিস্তা চুক্তি হচ্ছে না? এটা নিয়ে জনগণ উদ্বিগ্ন। উত্তরবঙ্গের মানুষ চিন্তিত। দু-দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ শলাপরামর্শ হলে উভয়ের স্বার্থ দেখার ব্যাপার আছে। বন্ধুত্ব একতরফা হতে পারে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেএসডি’র সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D