২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৭
চট্টগ্রাম : ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদে রবিবার চট্টগ্রামে অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে ছাত্রদল উত্তর জেলা।
শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং আগামী রবিবার বৃহত্তর চট্টগ্রামে অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে বলে জানান দলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি।
বিএনপির অভিযোগ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর কাতালগঞ্জ এলাকার বাসা থেকে তাকে প্রশাসনের লোকজন তুলে নিয়ে হত্যা করেছে।
তবে পুলিশ বলছে, এ ব্যাপারে আমরা কিছুই অবগত নই।
এর আগে, গতকাল বিকাল ৪টার দিকে পুলিশ চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরের রাউজান উপজেলার কোয়েপাড়া গ্রামের খেয়াঘাট এলাকা থেকে নুরুল আলম নুরুর লাশ উদ্ধার করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D