২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৫
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী, চান্দিনা থানা পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিস একযোগে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যার পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হল-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত সকলেই পুরুষ। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার লিডার বাহারুল ইসলাম জানান, তিশা প্লাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৬৮২) পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কুমিল্লা যাচ্ছিল। চান্দিনার ইন্দ্রারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. সুবল দেবনাথ জানান, হাসপাতালে আনার পর দুজনকে মৃত ঘোষণা করি। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D