লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২৫

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজন ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার ২৬ মার্চ বিকেলে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর ভ্যালেন্স রোডস্থ ‘পিউর চা-ই’ এর সেমিনার হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি- জগন্নাথপুর টাইমসের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান।

সভা পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইকরা বাংলা টিভির উপস্থাপক সাংবাদিক মিজানুর রহমান মীরু।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭১”র মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- ৪নং সেক্টরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মো. আমীর খান।

অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে অন্যরকম আয়োজন— কবি শামসুর রাহমানের কবিতা “ তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা “ আবৃত্তি করেন- আবৃত্তি শিল্পী ফাহমিদা খাতুন এবং স্বরচিত কবিতা “ আমি স্বাধীনতটাকে খুঁজছি” পাঠ করেন- মুহাম্মদ শাহেদ রাহমান।

বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ডক্টর আনসার আহমদ উল্লাহ, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান,
রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি- বিশ্ববাংলা নিউজের চেয়ার সাহেদা রহমান,মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী- হবিগন্জ এক্সপ্রেসের লন্ডন প্রতিনিধি এ রহমান অলি, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি – ভয়েস অব টাওয়ার হ্যামলেটসের সম্পাদক এমডি সুয়েজ মিয়া, সদস্য শামীম আশরাফ প্রমুখ ।

সভায় বক্তারা- মহান স্বাধীনতা যুদ্ধে তৎকালীন প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোকপাত করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাংবাদিকদের ভূমিকার সার্বিক চিত্র তুলে ধরেন। ৭১”র স্বাধীনতার সময় দেশি-বিদেশী সাংবাদিকদের ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরে ভবিষ্যতে একটি সেমিনারের আয়োজন করার প্রস্তাব করেন বক্তারা।

সভায় উপস্থিত হয়ে ৭১“র বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন – কলামিস্ট জিয়াউল সৈয়দ, রিপোর্টার্স ইউনিটির এসিসট্যান্ট সেক্রেটারী- ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের সহকারী সম্পাদক এসকেএম আশরাফুল হুদা,

জগন্নাথপুর টাইমস এর রিপোর্টার সুহেল আহমদ, সাংবাদিক মুন্না মিয়া, মুহাম্মদ এফ ইসলাম, সৈয়দ মামুন সহ অসংখ্য কমিউনিটি এক্টিভিস্ট ও সাংবাদিক, সংস্কৃতিকর্মীবৃন্দ ।

ইফতারের পূর্বে স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ এর আত্মার মাগফেরাত কামনা করে ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন কবিরুল ইসলাম। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রিপোর্টার্স ইউনিটির সদস্য মিজানুর রহমান খালেদ। সংবাদ বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট