২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪
বিএনপির তিন সংগঠনের আগরতলা অভিমুখী ঢাকা টু আখাউড়া লংমার্চটি নরসিংদীর বেলাব এলাকা অতিক্রম করছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই জায়গা অতিক্রম করছে লংমার্চটি।
নরসিংদী বেলাব-মনোহরদী এলাকায় সরেজমিনে দেখা যায়, ব্যক্তি কেন্দ্রিক স্লোগান দিচ্ছে এলাকার মনোনয়ন প্রত্যাশীদের অনুসারীরা। ফেস্টুনও ব্যক্তি কেন্দ্রিক। তিনটি গ্রুপ আলাদা অবস্থান থেকে নিজের অনুসারীর স্লোগান দিচ্ছে। লংমার্চ কেন্দ্রিক কোনো ব্যানার বা ফেস্টুনের দেখা মেলেনি। এমনকি স্লোগান দিচ্ছে ‘বেলাবর মাটি, জুয়েল ভাইয়ের ঘাটি, বকুল ভাইয়ের ঘাটি, জয়নাল ভাইয়ের ঘাটি’ তিন গ্রুপ আলাদা স্লোগান দিচ্ছে।
একটু পর ভৈরব মোড় পৌঁছে যাবে লংমার্চটি। সেখানে পথসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, সভাপতিত্ব করবেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না।
আখাউড়ায় সমাবেশের মধ্যে দিয়ে লংমর্চ শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না, সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী।
একই ঘটনায় গত ৮ ডিসেম্বর ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনার অভিমুখে পদযাত্রা করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নয়াপল্টন থেকে পদযাত্রাটি রামপুরা গেলে আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনারের কাছে গিয়ে স্মারকলিপি দেন।
গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা এ হামলা চালায়। হামলাকারীরা সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে আগুন দেয় ও ভাঙচুর চালায়।
এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে হামলা হয়েছে, তা পূর্বপরিকল্পিত বলে আমাদের ধারণা। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D